শিরোনামঃ
Logo উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা Logo খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে পিসিপি’র বিক্ষোভ: আগামীকাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আধাবেলা সড়ক অবরোধের ডাক Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা

খাগড়াছড়ির মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম: স্বচ্ছতা ও নির্ভুল তথ্য সংগ্রহে জোর

খাগড়াছড়ির মহালছড়িতে টিসিবি’র ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের অগ্রগতি এবং মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং প্রকৃত সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার বিষয়টি প্রাধান্য পায়।
‎
‎উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিসকাতুল তামান্না। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শামসুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম এবং মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ২ জন ফিল্ড সুপারভাইজার এবং ১২ জন তথ্য সংগ্রহকারী এতে অংশ নেন।
‎
‎প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। তথ্য সংগ্রহে যেন কোনো ধরনের ভুলত্রুটি বা স্বজনপ্রীতি না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশ প্রদান করে উপজেলা প্রশাসন। সভায় বক্তারা বলেন, প্রান্তিক ও প্রকৃত দুস্থ মানুষের নিকট সরকারি সুবিধা পৌঁছে দিতে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎
‎সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
জনপ্রিয় সংবাদ

উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা

খাগড়াছড়ির মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম: স্বচ্ছতা ও নির্ভুল তথ্য সংগ্রহে জোর

প্রকাশিত: ০৪:২৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬