শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ Logo রামগড়ে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৭ Logo লক্ষ্মীছড়িতে সেনা উদ্যোগে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ ও ওষুধ বিতরণ Logo দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবসে কাদের সরকারের শোডাউন: হাজারো নেতাকর্মী নিয়ে জনসমুদ্র Logo রাজপথে বিএনপি’র জনসমুদ্র: ৪ ইউনিয়নের নেতাকর্মীদের ঢলে উত্তাল মহালছড়ি Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার

মানিকছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, মহড়া ও ১১২ মন্দিরসহ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও অর্থ বিতরণ

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি—এই তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।
‎
‎উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, অসচ্ছল সাধারণ মানুষ এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ ও নানা উপকরণ বিতরণ করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে সরাসরি ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশু পুষ্টি সুরক্ষায় ১০টি অসচ্ছল পরিবারকে শিশু-খাদ্য এবং প্রান্তিক খামারিদের সহায়তায় ২২ জন গবাদিপশু পালনকারীর মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়। এছাড়া উপজেলার ১১২টি বৌদ্ধ মন্দিরের জন্য জিআর (চাল) প্রদান করা হয়েছে।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ও সুবিধাভোগীদের মাঝে মানবিক সহায়তার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব খাদিজা তাহিরা।
‎বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে কেবল সরকারি প্রস্তুতিই যথেষ্ট নয়, প্রতিটি পরিবার ও ঘর থেকেই সচেতনতা শুরু করতে হবে। মানিকছড়ির মতো পার্বত্য ও সংবেদনশীল এলাকায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয়দের সক্ষমতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য।
‎
‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎সভা শেষে ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলা বিষয়ক একটি বাস্তবসম্মত মহড়া প্রদর্শিত হয়, যা উপস্থিত সবাইকে সচেতন হতে উদ্বুদ্ধ করে।
‎
‎
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ

মানিকছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, মহড়া ও ১১২ মন্দিরসহ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও অর্থ বিতরণ

প্রকাশিত: ০৮:৪৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬