শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

পানছড়িতে বিএনপি পরিবারের প্রয়াত নেতাকর্মীদের স্মরণ ও মরণোত্তর সম্মাননা প্রদান

পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিবারের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পানছড়ি উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ ভাবগাম্ভীর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি (২৯৮ নং) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
‎
‎পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আবছার-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সেলিম-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ম্রাসা থোয়াই মারমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন আবছার, জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পানছড়ি উপজেলার প্রধান সমন্বয়ক আব্দুর রব রাজা এবং খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি জনাব মাহবুব আলম সবুজ।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি বলেন, দল ও দেশের জন্য যেসব রাজপথের লড়াকু সৈনিক জীবন উৎসর্গ করে গেছেন, তাঁদের অবদান বিএনপি চিরকাল অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁদের ত্যাগই আজকের রাজনৈতিক চেতনার ভিত্তি।
‎
‎আলোচনা সভা শেষে প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে প্রয়াত নেতাকর্মীদের ত্যাগ ও অবদানকে সম্মান জানিয়ে তাঁদের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
‎
‎স্মরণ সভা শেষে সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও মাদ্রাসা সরেজমিনে পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও ধর্মীয় প্রধানদের সাথে কুশল বিনিময় করেন।
‎উক্ত অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক সিনিয়র নেতৃবৃন্দ, নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

পানছড়িতে বিএনপি পরিবারের প্রয়াত নেতাকর্মীদের স্মরণ ও মরণোত্তর সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৫:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬