শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ Logo রামগড়ে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৭ Logo লক্ষ্মীছড়িতে সেনা উদ্যোগে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ ও ওষুধ বিতরণ Logo দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবসে কাদের সরকারের শোডাউন: হাজারো নেতাকর্মী নিয়ে জনসমুদ্র Logo রাজপথে বিএনপি’র জনসমুদ্র: ৪ ইউনিয়নের নেতাকর্মীদের ঢলে উত্তাল মহালছড়ি Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার

পাহাড়ে মানবতার হাত: লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আবারও এগিয়ে এলো বাংলাদেশ সেনাবাহিনী। লক্ষ্মীছড়িতে স্থানীয় ও পাহাড়ি অধিবাসীদের জন্য আয়োজন করা হয় বিনামূল্যে বিশেষ মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি।
‎
‎আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লক্ষ্মীছড়ি জোন এ উদ্যোগ গ্রহণ করে। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলামের নির্দেশনায় লক্ষীছড়ি বাজারে এ ক্যাম্প পরিচালনা করা হয়।
‎
‎দিনব্যাপী চলা এই ক্যাম্পে লক্ষীছড়ি জোনের আরএমও (রেজিমেন্টাল মেডিকেল অফিসার) আগত রোগীদের শারীরিক পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও স্বাস্থ্য বিষয়ক দিকনির্দেশনা দেন। পরবর্তীতে রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা বঞ্চিত ও অসহায় পাহাড়ি এলাকার শতাধিক নারী, পুরুষ ও শিশু এতে উপকৃত হন।
‎
‎সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, পাহাড়ি অঞ্চলের দুর্গমতার কারণে ভালো চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। সেনাবাহিনীর এমন নিয়মিত চিকিৎসাসেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ অনেক বৃদ্ধি পাবে।
‎
‎লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ি এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও জনকল্যাণমূলক এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎
‎
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ

পাহাড়ে মানবতার হাত: লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

প্রকাশিত: ১২:৫৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬