শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ Logo রামগড়ে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৭ Logo লক্ষ্মীছড়িতে সেনা উদ্যোগে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ ও ওষুধ বিতরণ Logo দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবসে কাদের সরকারের শোডাউন: হাজারো নেতাকর্মী নিয়ে জনসমুদ্র Logo রাজপথে বিএনপি’র জনসমুদ্র: ৪ ইউনিয়নের নেতাকর্মীদের ঢলে উত্তাল মহালছড়ি Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার

সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা: বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারত-বাংলাদেশ শূন্যরেখায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার অবসান ঘটেছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্যকে অবশেষে সীমান্ত পুলিশের মধ্যস্থতায় বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
‎
‎শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ।
 
‎হস্তান্তর হওয়া দুই পুলিশ সদস্য হলেন—ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. ইমরান হোসেন এবং কনস্টেবল রহিত দেওয়ান। এই গুরুত্বপূর্ণ পতাকা বৈঠকে বাংলাদেশ পক্ষে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি, দেবিদ্বার সার্কেলের এএসপি শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।
 
‎সীমান্ত এলাকায় ভুলবশত বা অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশ করাকে কেন্দ্র করে এই আটক ও পরবর্তী সময়ে দ্রুত কূটনৈতিক ও বাহিনী পর্যায়ে যোগাযোগের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়।
‎
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ

সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা: বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর

প্রকাশিত: ১১:৩২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬