শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

পানছড়িতে ইউপি সদস্য পদে প্রচারণায় তুঙ্গে মহিলা দল নেত্রী হালিমা বেগম

খাগড়াছড়ির পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করছেন বিশিষ্ট সমাজসেবক মিস হালিমা বেগম।
‎​পানছড়ি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী এই নেত্রী দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার পাশাপাশি রাজপথে রাজকীয় উপস্থিতি ও তৃণমূলে মজবুত ভিত্তির কারণে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে তাঁর বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
‎​রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে এলাকায় হালিমা বেগমের সুখ্যাতি রয়েছে। সাম্প্রতিক ভয়াবহ পানিবন্দী পরিস্থিতি সহ নানা প্রাকৃতিক দুর্যোগে তিনি ব্যক্তিগত উদ্যোগে ত্রাণসামগ্রী নিয়ে দুর্গত মানুষের দুয়ার দুয়ারে পৌঁছে গেছেন। পাশাপাশি অবহেলিত ও দরিদ্র শিক্ষার্থীদের পরালেখার খরচ চালানোসহ যেকোনো সংকটে স্থানীয়দের পাশে বাড়িয়ে দিয়েছেন ভরসার হাত।
‎​আসন্ন নির্বাচন প্রসঙ্গে হালিমা বেগম বলেন, “রাজনীতি ও পদ-পদবি আমার কাছে কেবলই মানুষের সেবা করার মাধ্যম। আমি প্রতিনিয়ত পানছড়ির সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনে সংরক্ষিত ওয়ার্ডের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, নারী অধিকার প্রতিষ্ঠা ও অনগ্রসর মানুষের অধিকার আদায়ে অফিসিয়ালি কাজ করতে চাই। এজন্য আমার দলীয় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার সর্বস্তরের জনসাধারণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

পানছড়িতে ইউপি সদস্য পদে প্রচারণায় তুঙ্গে মহিলা দল নেত্রী হালিমা বেগম

প্রকাশিত: ১২:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬