শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

মহালছড়িতে সম্প্রীতির অনন্য বার্তা: পূজামণ্ডপে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা ও আর্থিক উপহার

পার্বত্য খাগড়াছড়ির মহালছড়িতে অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির ও মাইসছড়ি শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শন করেছেন মহালছড়ি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
‎
‎গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) পূজামণ্ডপ দুটি পরিদর্শনকালে মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে উপজেলা বিএনপির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও আর্থিক সৌজন্য উপহার তুলে দেওয়া হয়।
‎পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। এতে আরও অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, সিনিয়র সহ-সভাপতি ও মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল আজিজ মেম্বার, সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমদ ও মোঃ শহিদুল ইসলাম বকুল।
‎
‎এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
‎পরিদর্শনকালে উভয় মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আনুষ্ঠানিকভাবে আর্থিক উপহার হস্তান্তর করা হয়। বিএনপি নেতৃবৃন্দ মণ্ডপের নিরাপত্তাসহ সার্বিক খোঁজখবর নেন এবং ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
‎
‎এই উদ্যোগের মধ্য দিয়ে পাহাড়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। বিএনপি নেতৃবৃন্দ জানান, ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার—এই নীতিতে বিশ্বাস রেখে সব ধর্মের মানুষের মাঝে সৌহার্দ্য ও শান্তি বজায় রাখা আমাদের দায়িত্ব। সম্প্রীতি ও ঐক্যের এই প্রবাহ বজায় রেখে মহালছড়িতে চিরকাল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
‎
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

মহালছড়িতে সম্প্রীতির অনন্য বার্তা: পূজামণ্ডপে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা ও আর্থিক উপহার

প্রকাশিত: ০৬:৩৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬