শিরোনামঃ
Logo রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি Logo কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে স্বাস্থ্য ক্যাম্প, সেবা নিলেন ১৫০ জন Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের
অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; আটক মিনি ভ্যান ও কাঠবোঝাই মিনি ট্রাক

ফটিকছড়িতে গভীর রাতে প্রশাসনের বিশেষ অভিযান: টিলা কাটা ও কাঠবোঝাই গাড়ি জব্দ

চট্টগ্রামের ফটিকছড়িতে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধ বালু উত্তোলন, মাটি ও টিলা কাটা বন্ধে গভীর রাতে চালানো হয়েছে সাঁড়াশি অভিযান। আনসার সদস্যদের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে টিলা কাটার কাজে ব্যবহৃত একটি মিনি ভ্যান এবং অবৈধ কাঠবোঝাই একটি মিনি ট্রাক আটক করা হয়েছে।
‎
‎সোমবার রাত ১১টা থেকে শুরু হয়ে মঙ্গলবার ভোররাত ২টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।
‎
‎অভিযান চলাকালে উত্তর পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়াজালি বাদামতল এলাকার মগপাড়া টিলায় অবৈধভাবে টিলা কাটার সময় হাতেনাতে আটক করা হয় একটি মিনি ভ্যান (টমটম)। এছাড়া একই অভিযানে পাইন্দং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে অবৈধভাবে কাঠ পরিবহনের সময় আটক করা হয় একটি মিনি ট্রাক।
‎
‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব রহমত উল্যাহর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় জব্দ করা হয় অবৈধ কাজে ব্যবহৃত দুটি গাড়ি ও পাচারের উদ্দেশ্যে নেওয়া কাঠ।
‎
‎স্থানীয় সচেতন মহলের মতে, পাহাড়ি জনপদ ফটিকছড়ির সবুজ প্রকৃতি, টিলা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এমন সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
‎
‎
জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি

অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; আটক মিনি ভ্যান ও কাঠবোঝাই মিনি ট্রাক

ফটিকছড়িতে গভীর রাতে প্রশাসনের বিশেষ অভিযান: টিলা কাটা ও কাঠবোঝাই গাড়ি জব্দ

প্রকাশিত: ০৫:২৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬