শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতাসহ জালে ৯; উদ্ধার ইয়াবা

২২ মামলার পলাতক সজলসহ ৯ জন গ্রেফতার, রাঙামাটিতে তোলপাড়

রাঙামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের এক সাঁড়াশি অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন মামলার পলাতক আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২১ জুন) পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং পৌর শ্রমিক লীগের সহ-সভাপতিও রয়েছেন। অভিযানকালে আসামিদের কাছ থেকে মোট ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশের জালে আটক হওয়া ব্যক্তিরা হলেন: শাফিন মাহমুদ চৌধুরী প্রিয় (২৯):সহ-সভাপতি, রাঙামাটি জেলা ছাত্রলীগ,আবুল কালাম (৬১): সহ-সভাপতি, রাঙামাটি পৌর শ্রমিক লীগ,সজল দাশ (৩৩):২২ মামলার পলাতক আসামি ও মাদক ব্যবসায়ী,মো. সোহেল (২৭):** চোরাই মামলার আসামি,অন্যান্য মাদকসেবী ও ব্যবসায়ী: অনিক (২০), মিরাজ (২৭), আজিজুল ইসলাম নাহিদ (২৮), আলভী জাবরান তানহা (৩৪) এবং মজিদ (২৪)।

কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সজল দাশ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ মোট ২২টি মামলা রয়েছে এবং সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। অভিযানের সময় সজল দাশকে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়া অনিক নামের আরেক যুবকের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম (পুলিশ সুপার, রাঙামাটি পার্বত্য জেলা)

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, অভিযানে গ্রেফতারকৃত কয়েকজনকে মূলত মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জেলায় অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতাসহ জালে ৯; উদ্ধার ইয়াবা

২২ মামলার পলাতক সজলসহ ৯ জন গ্রেফতার, রাঙামাটিতে তোলপাড়

প্রকাশিত: ০১:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬