শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
পাহাড়ি এলাকার মানুষের জন্য নিরাপদ পানি ও টেকসই অভিযোজন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ

নানিয়ারচরে জলবায়ু সহনশীলতা ও জীবনমান উন্নয়নে ‘করলিয়া’ প্রকল্পের অ্যাডভোকেসি সভা

পার্বত্য এলাকায় বসবাসরত স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই উন্নয়ন কার্যক্রম জোরদারের লক্ষ্যে রাঙামাটির নানিয়ারচরে এক বিশেষ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে নানিয়ারচর হর্টিকালচার সেন্টার মিলনায়তনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং ‘কমিউনিটি রেজিলিয়েন্স থ্রো লোকালি-লেড ইনক্লুসিভ অ্যাডাপটেশন’ (CORLIA) প্রকল্পের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-র উদ্যোগে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে প্রকল্পটির উপজেলা পর্যায়ের স্থানীয় নেতৃত্বাধীন অন্তর্ভুক্তিমূলক অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কৃষি, প্রাণিসম্পদ, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে অভিযোজনমূলক কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে সুপেয় ও নিরাপদ পানির তীব্র সংকট দূরীকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণের সরাসরি অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় নেতৃত্বাধীন অন্তর্ভুক্তিমূলক অভিযোজন কার্যক্রম পাহাড়ি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধিতে মাইলফলক হিসেবে কাজ করবে।

জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় আমাদের সবাইকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তবেই পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন সম্ভব।

সভায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ের বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং জলবায়ু সহনশীলতা অর্জনে করণীয় বিষয়ে তাদের মূল্যবান মতামত ও সুপারিশ তুলে ধরেন।

প্রকল্পের উপজেলা কমিউনিটি রেজিলিয়েন্স ফ্যাসিলিটেটর হ্যাপি চাকমার সুনিপুণ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা এবং বুড়িঘাট ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য কল্পনা চাকমা। এছাড়া সরকারি বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ডব্লিউসিআরসি (WCRC) সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

পাহাড়ি এলাকার মানুষের জন্য নিরাপদ পানি ও টেকসই অভিযোজন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ

নানিয়ারচরে জলবায়ু সহনশীলতা ও জীবনমান উন্নয়নে ‘করলিয়া’ প্রকল্পের অ্যাডভোকেসি সভা

প্রকাশিত: ০৯:৪৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬