শিরোনামঃ
Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার
বাইল্যাছড়ির রেখুং পাড়া ঘেরাও করে গভীর রাতে অ্যাকশন সেনাবাহিনী কর্তৃক তিন ইউপিডিএফ সদস্য আটক

মাটিরাঙ্গায় ভোরের যৌথ অভিযান সেনাবাহিনী কর্তৃক তিন ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গভীর রাতে অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) ভোরের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রেখুং পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের লক্ষ্যসি পাড়ার থোয়াইগ্য মারমার ছেলে হ্লাপ্রুসাই মারমা (৩০), গুইমারা সদর ইউনিয়নের কলা পাড়ার সুমইল্লা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা (২৭) এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের মানসি পাড়ার দুর্গ মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা (২৮)।

স্থানীয় ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আটককৃত তিন ইউপিডিএফ সদস্য সাংগঠনিক কাজ শেষে মাটিরাঙ্গা উপজেলার অন্তর্গত বাইল্যাছড়ি এলাকার রেখুং পাড়ার একটি বাড়িতে রাতযাপন করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে মাটিরাঙ্গা জোনের একদল সেনা সদস্য ওই বাড়িটি চারদিক থেকে ঘেরাও করে। পরে তল্লাশি চালিয়ে বিছানা থেকে তাদের আটক করা হয়।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, আটককৃত তিন ইউপিডিএফ সদস্যকে বর্তমানে মাটিরাঙ্গা সেনাজোনে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের কাছ থেকে কোনো অস্ত্র বা গোলাবারুদ উদ্ধার করা হয়েছে কি না— সে বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই আটকক্ষেত্রের পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো

বাইল্যাছড়ির রেখুং পাড়া ঘেরাও করে গভীর রাতে অ্যাকশন সেনাবাহিনী কর্তৃক তিন ইউপিডিএফ সদস্য আটক

মাটিরাঙ্গায় ভোরের যৌথ অভিযান সেনাবাহিনী কর্তৃক তিন ইউপিডিএফ সদস্য আটক

প্রকাশিত: ০৮:২২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬