শিরোনামঃ
Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার Logo মাটিরাঙ্গায় দুই হোটেলে আশিয়ান অভিযান: পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা Logo সড়ক ও স্বাস্থ্যসেবা চালুর আশ্বাসে লংগদুবাসীর স্বস্তি: বিলাইছড়িতে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সহায়তা
ভারী বর্ষণে প্লাবিত ফারুয়া ইউনিয়ন পরিদর্শন; ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের কর্মকর্তাদের সাথে বিশেষ মতবিনিময়

দুর্গম বিলাইছড়িতে বন্যার্তদের পাশে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এমপি, ত্রাণ বিতরণ

রাঙামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলায় প্রবল ভারী বর্ষণে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ২৯৯নং আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তিনি প্লাবিত দুর্গম ফারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় সর্বস্তরের জনসাধারণ, ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষের সাথে সরাসরি কথা বলেন এবং বন্যায় ক্ষয়ক্ষতির সার্বিক খোঁজখবর নেন। একই সাথে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

এমপির এই পরিদর্শনকালে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা এবং জেলা পরিষদ সদস্য ড্যানিয়েল পাঙ্খোয়া। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ জাকির হোসেন এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাবেক এই পার্বত্য মন্ত্রী বিলাইছড়ি উপজেলা পরিষদে সংসদ সদস্যের নির্ধারিত অফিস কক্ষে উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের সাথে এক জরুরি মতবিনিময় সভায় মিলিত হন। সভায় বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং দুর্গম এলাকার মানুষের পুনর্বাসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কর্মকর্তাদের তাগিদ দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ

ভারী বর্ষণে প্লাবিত ফারুয়া ইউনিয়ন পরিদর্শন; ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের কর্মকর্তাদের সাথে বিশেষ মতবিনিময়

দুর্গম বিলাইছড়িতে বন্যার্তদের পাশে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এমপি, ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০১:৪৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬