শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়; বুধবার আসামিকে আদালতে হাজির করা হবে।

লংগদুতে পুলিশের বিশেষ অভিযান: জালে ধরা পড়লো পরোয়ানাভুক্ত পলাতক আসামি বাবু

পাহাড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে রাঙ্গামাটির লংগদুতে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। এই অভিযানে জিআর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে লংগদু থানাধীন ২নং কালাপাকুজ্যা ইউনিয়নের শিবির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই যুবকের নাম মো. বাবু প্রকাশ মহিন উদ্দিন (২৩)। সে লংগদু থানার ৭নং লংগদু ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিবির বাজার এলাকার মতিউর রহমান নাছিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর সার্বিক দিকনির্দেশনায় এবং লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানার এএসআই (নিঃ) সরোজ জ্যোতি চাকমা তার সঙ্গীয় ফোর্স নিয়ে শিবির বাজার এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেফতার করেন।

লংগদু থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, গ্রেফতারকৃত আসামিকে বুধবার (১৫ জুলাই) যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। রাঙ্গামাটি জেলা পুলিশের অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতারে এই ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়; বুধবার আসামিকে আদালতে হাজির করা হবে।

লংগদুতে পুলিশের বিশেষ অভিযান: জালে ধরা পড়লো পরোয়ানাভুক্ত পলাতক আসামি বাবু

প্রকাশিত: ০৫:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬