শিরোনামঃ
Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার Logo মাটিরাঙ্গায় দুই হোটেলে আশিয়ান অভিযান: পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা Logo সড়ক ও স্বাস্থ্যসেবা চালুর আশ্বাসে লংগদুবাসীর স্বস্তি: বিলাইছড়িতে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সহায়তা
জরুরি সেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান আওতামুক্ত; বন্ধ থাকবে ফেনী-খাগড়াছড়ি ও গহিরা-হেয়াকো সড়ক

সদর দপ্তর নিয়ে দ্বন্দ্ব: ফটিকছড়ির ৩ ইউনিয়নে সকাল-সন্ধ্যা হরতাল

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের তিন ইউনিয়নে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। ‘ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ’-এর ব্যানারে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে এই হরতাল কর্মসূচি ডাকা হয়েছে।

আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার হেয়াকো বাজারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচির ঘোষণা দেন কমিটির সমন্বয়ক নুরুল আমিন আজাদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১০ জুলাই জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। পূর্বঘোষিত সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হলেও নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। ফলে দাবি আদায়ে বাধ্য হয়েই এই হরতালের ডাক দিতে হয়েছে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, হরতাল চলাকালীন তিন ইউনিয়নের সকল সরকারি-বেসরকারি অফিস, সাধারণ যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে জনভোগান্তি ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কিছু ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

হরতালের আওতামুক্ত: হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ জরুরি সেবাসমূহ এবং শিক্ষার্থীদের চলমান পরীক্ষা বিবেচনায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং গহিরা-হেয়াকো সড়ক। সংবাদ সম্মেলনে কমিটির সমন্বয়ক নুরুল আমিন আজাদ ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও আন্দোলনকারী নেতা মনির হায়দার, মো. বেলাল হোসেন, নুরুল আলম, সাইফুল ইসলাম, কামাল উদ্দিনসহ প্রমূখ।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ

জরুরি সেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান আওতামুক্ত; বন্ধ থাকবে ফেনী-খাগড়াছড়ি ও গহিরা-হেয়াকো সড়ক

সদর দপ্তর নিয়ে দ্বন্দ্ব: ফটিকছড়ির ৩ ইউনিয়নে সকাল-সন্ধ্যা হরতাল

প্রকাশিত: ০৪:১০:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬