শিরোনামঃ
Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর
স্টার্ট ফান্ড বাংলাদেশের সহায়তায় ১০০ পরিবার ও শিক্ষার্থীদের মাঝে বহুমুখী ত্রাণ বিতরণ করলেন ইউএনও

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক

পাহাড়ি অঞ্চলের দুর্যোগে বিপর্যস্ত ও প্রান্তিক মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে খাগড়াছড়ির মহালছড়িতে এক মানবিক উদ্যোগ নিয়েছে উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস’। সংস্থাটির উদ্যোগে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে খাদ্য, স্বাস্থ্যবিধি, শিক্ষা ও আশ্রয়ণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় ‘স্টার্ট ফান্ড বাংলাদেশ’-এর সহযোগিতায় B075 প্রকল্পের আওতায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফানুল হক চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন,পার্বত্য এলাকার প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ ও দুর্যোগ কবলিত মানুষের খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সরকারি প্রশাসনের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত প্রয়াস প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মূল চাবিকাঠি হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুপর্ণা দে এবং মহালছড়ি প্রেস ক্লাবের সভাপতি দীপক সেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে সেফগার্ড ফোকাল ঝুমলিয়া চাকমা এবং উপজেলা ফোকাল তঞ্চঙ্গ্যা টি.এফ. টার্জানিন অনুষ্ঠানে দায়িত্ব পালন করেন।

মহালছড়ির ১০০টি অসচ্ছল পরিবার এবং সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে যে সহায়তাসমগ্রী প্রদান করা হয়:
খাদ্য ও হাইজিন কিট ১০০ জন জরুরি খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী শিক্ষা সহায়তা সামগ্রী ১০ জন শিক্ষার্থী দুর্যোগের মধ্যেও পড়াশোনা সচল রাখার শিক্ষা উপকরণ আশ্রয়ণ উপকরণ (Shelter Kits) ১০টি পরিবার ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সাময়িক মেরামতের সরঞ্জাম।

বক্তারা উল্লেখ করেন, দুর্যোগকালীন মুহূর্তে পার্বত্য খাগড়াছড়ির দূর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়া এবং শিশুদের পড়াশোনা সচল রাখা অত্যন্ত জরুরি। আশিকার এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে ঘুরে দাঁড়াতে অনেকটাই সাহায্য করবে। পরবর্তীতে অতিথিরা সুবিধাভোগীদের হাতে সহায়তা তুলে দেন এবং সফলভাবে কর্মসূচি শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

স্টার্ট ফান্ড বাংলাদেশের সহায়তায় ১০০ পরিবার ও শিক্ষার্থীদের মাঝে বহুমুখী ত্রাণ বিতরণ করলেন ইউএনও

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক

প্রকাশিত: ০৪:৩৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬