শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গণমিছিল ও আলোচনা সভা

অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান রাঙামাটি জামায়াতের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গণমিছিল ও আলোচনা সভায় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত এই সনদ কার্যকর করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পৌরসভার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি শহর থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। পৌরসভা সেক্রেটারি আবুল বাশারের সঞ্চালনায় এবং পৌরসভা আমীর অ্যাডভোকেট মাইন উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা আমীর আব্দুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মনছুরুল হক, জেলা প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি নুরুজ্জামান। এছাড়া জেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০২৪ সালের ১ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল, কিন্তু ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে মাত্র চার দিনের ব্যবধানে তারা নিজেরাই ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ হয়। বর্তমান সরকার যদি দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে, তবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় অবিলম্বে ‘জুলাই সনদ’ কার্যকরের জোর দাবি জানান।

সভায় বক্তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ, জাতি, শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গণমিছিল ও আলোচনা সভা

অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান রাঙামাটি জামায়াতের

প্রকাশিত: ০৩:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬