শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ এবং দুই বছর বয়স পর্যন্ত পরিপূরক খাবারের পাশাপাশি মাতৃদুগ্ধ পানের ওপর বিশেষ গুরুত্বারোপ।

মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ পালিত: শিশুর সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই

মায়ের দুধই শিশুর সর্বোত্তম পুষ্টি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহালছড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬। রবিবার (০২ আগস্ট) সকাল ১১টায় মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিটি কর্নারে আয়োজিত উদ্বোধনী সভার মাধ্যমে এই সচেতনতামূলক কর্মসূচির সূচনা হয়।

স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, এসআই মোঃ আব্দুল আওয়াল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এডিন চাকমা এবং মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।

সভায় বক্তারা মাতৃদুগ্ধের অপরিসীম গুরুত্ব তুলে ধরে বলেন, জন্মের পরপরই শিশুকে শালদুধ (কলোস্ট্রাম) পান করানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো শিশুর শারীরিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এছাড়া শিশুর দুই বছর বয়স বা তারও বেশি সময় পর্যন্ত অন্যান্য পুষ্টিকর খাবারের পাশাপাশি মায়ের দুধ খাওয়ানো অব্যাহত রাখার ওপর জোরালো তাগিদ দেওয়া হয়।

উদ্বোধনী এ সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এই সচেতনতামূলক কর্মসূচি আগামী ৭ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ এবং দুই বছর বয়স পর্যন্ত পরিপূরক খাবারের পাশাপাশি মাতৃদুগ্ধ পানের ওপর বিশেষ গুরুত্বারোপ।

মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ পালিত: শিশুর সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই

প্রকাশিত: ০৮:৫৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬