শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

রাঙ্গামাটিতে অ্যাডভোকেট জামাল উদ্দিনের সন্ধ্যাকালীন চেম্বার উদ্বোধন: কর্মব্যস্ত মানুষ পাবে সহজে আইনি সেবা

রাঙ্গামাটিতে সাধারণ মানুষের আইনি সেবা আরও সহজলভ্য করতে চালু হলো অ্যাডভোকেট জামাল উদ্দিনের সন্ধ্যাকালীন চেম্বার। কর্মব্যস্ত মানুষ এখন থেকে নিজেদের সুবিধাজনক সময়ে এই চেম্বার থেকে প্রয়োজনীয় আইনি পরামর্শ ও সেবা গ্রহণ করতে পারবেন।

রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জামাল উদ্দিনের সন্ধ্যাকালীন চেম্বারের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। গত বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রাঙ্গামাটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হোটেল ইসফার সংলগ্ন দ্বিতীয় তলায় ফিতা কেটে এই চেম্বারের শুভযাত্রা শুরু হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহআলম, সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সুজন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দীনোনাথ তংচঙ্গ্যা, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আবু তালেব, সুজন জেলা সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরী, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. মাসুদ পারভেজ এবং রাঙ্গামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি মো. কামাল পাশাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে এই সন্ধ্যাকালীন চেম্বারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে যারা দিনের কর্মব্যস্ততার কারণে আইনি পরামর্শ নিতে পারেন না, তারা এই উদ্যোগের মাধ্যমে দারুণভাবে উপকৃত হবেন। বক্তারা অ্যাডভোকেট জামাল উদ্দিনের এই নতুন উদ্যোগের সর্বাঙ্গীন সাফল্য ও দীর্ঘস্থায়ী কল্যাণ কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাঙ্গামাটিতে অ্যাডভোকেট জামাল উদ্দিনের সন্ধ্যাকালীন চেম্বার উদ্বোধন: কর্মব্যস্ত মানুষ পাবে সহজে আইনি সেবা

প্রকাশিত: ১০:৪৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬