শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

রাঙামাটি-মানিকছড়ি সড়কের ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান; দ্রুত সংস্কারের নির্দেশ ‎

রাঙামাটি শহর থেকে মানিকছড়ি পর্যন্ত সংযোগ সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্ট সরেজমিনে পরিদর্শন করেছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।

রবিবার (১৬ আগস্ট) সকালে তিনি নিজে হেঁটে সড়কের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেন এবং বর্তমান বেহাল দশা ও নিরাপত্তার বিষয়গুলো খতিয়ে দেখেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) রাঙামাটির উপ-প্রকৌশলী রনেল চাকমা।

‎পরিদর্শনকালে এমপি দীপেন দেওয়ান সড়কটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করার জন্য সওজ প্রকৌশলীকে কড়া নির্দেশনা দেন। সাধারণ মানুষের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে অবকাঠামোগত উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্ট কতৃপক্ষের উপস্থিতিতে স্থানীয় এই সড়কটির চলমান পরিস্থিতি ও সংস্কার প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্রুতই এসব পয়েন্টে প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রকৌশলগত পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাঙামাটি-মানিকছড়ি সড়কের ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান; দ্রুত সংস্কারের নির্দেশ ‎

প্রকাশিত: ০৩:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬