শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান: মাদক ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ গ্রেফতার ১৬

মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পরিচালিত এক বিশেষ অভিযানে মাদকসেবী, মাদকসহ হাতেনাতে আটক এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন-এর নেতৃত্বে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। শহরের রিজার্ভ বাজার, শহীদ মিনার, মাঝের বস্তি এবং তবলছড়ি এলাকায় দিনভর এই অভিযান চালানো হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ এই অভিযানে—   ১১ জনকে মাদক সেবনের অপরাধে, ৩ জনকে মাদক সেবনকালে হাতেনাতে মাদকসহ এবং ২ জনকে সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—মো. মোর্শেদ আলম, মো. সালাম, অর্নব ত্রিপুরা, অজয় ত্রিপুরা এবং সিআর ওয়ারেন্টমূলে গ্রেফতার মো. আমজাদ হোসেন ও শ্যামলা দাশসহ মোট ১৬ জন।

‎এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন কঠোর হুশিয়ারি দিয়ে জানান, মাদক নির্মূল এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, মাদক ব্যবসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে এমন কোনো অপরাধকে ছাড় দেওয়া হবে না।

‎পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন সাঁড়াশি অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান: মাদক ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ গ্রেফতার ১৬

প্রকাশিত: ১২:৫৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬