শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

সিএইচটি সম্প্রীতি জোটের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা: নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু ‎

ছয় মাসের মেয়াদ পূর্ণ হওয়ায় বিলুপ্ত হলো সিএইচটি সম্প্রীতি জোটের কেন্দ্রীয় নির্বাহী আহ্বায়ক কমিটি; নতুন ঘোষণা না দেওয়া পর্যন্ত সংগঠনের নাম ভাঙিয়ে কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা।

‎পাহাড়ে সম্প্রীতি ও শান্তি বজায় রাখার লক্ষে কাজ করা সংগঠন ‘সিএইচটি সম্প্রীতি জোট’-এর কেন্দ্রীয় নির্বাহী আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নির্ধারিত ছয় মাসের মেয়াদ পূর্ণ হওয়ায় সংগঠনের যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে এই কমিটি ভেঙে দেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) সিএইচটি সম্প্রীতি জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।
‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান কমিটির ৬ মাসের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। এর ফলে আজ থেকেই এই আহ্বায়ক কমিটির সব পদ-পদবি ও কার্যকারিতা পুরোপুরি বাতিল বলে গণ্য হবে। এখন থেকে সংগঠনের সাবেক কোনো সদস্য আর নিজ নিজ পূর্বের পদ বা পরিচয় ব্যবহার করে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

সংগঠনটির পক্ষ থেকে আরও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যে, পরবর্তী নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ যেন নিজেদের সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সমন্বয়ক কিংবা মুখপাত্র হিসেবে পরিচয় দিতে না পারেন। এছাড়া সিএইচটি সম্প্রীতি জোটের নাম ব্যবহার করে কোনো ধরনের একক সিদ্ধান্ত, প্রেস বিবৃতি বা সাংগঠনিক কার্যক্রম চালানো থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

‎খুব শীঘ্রই সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত আলোচনা ও নিয়মতান্ত্রিক সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হবে এবং তা যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

সিএইচটি সম্প্রীতি জোটের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা: নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু ‎

প্রকাশিত: ০৪:৩২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬