শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

তারুণ্যের কন্ঠে দুর্নীতির বিরুদ্ধে হুংকার: নানিয়ারচরে অনুষ্ঠিত হলো দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানিয়ারচরে মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই স্লোগানকে ধারণ করে রাঙামাটির নানিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে জমজমাট এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৯ আগস্ট) সকালে নানিয়ারচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল “তথ্যপ্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে”—এই বিষয়ের ওপর শিক্ষার্থীদের যুক্তি-তর্ক উপস্থাপন। প্রতিযোগিতায় উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান—নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয় এবং ইসলামপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশ নেয়। তারা তথ্যপ্রযুক্তির সুফল ও এর মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার নানা দিক তুলে ধরে পক্ষে-বিপক্ষে চমৎকার যুক্তি উপস্থাপন করে।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন নানিয়ারচর উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. জুবাইদুর রহমান ভাসানী। এছাড়া বিচারক বা নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান এবং উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সরওয়ার কামাল।

‎রূপায়ন চাকমার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. শাহিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল বিকাশ খীসা এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অ্যাডভোকেট স্মিথ চাকমাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‎প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ী ও রানার্সআপ দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। বক্তারা বলেন, আজকের তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে পারলেই আগামীতে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তারুণ্যের কন্ঠে দুর্নীতির বিরুদ্ধে হুংকার: নানিয়ারচরে অনুষ্ঠিত হলো দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ০১:০১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬