শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

অসহায় শিক্ষার্থীদের পাশে ‘দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম’ ‎

দারিদ্র্য ও অসচ্ছলতার কারণে কোনো জেধাবী শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সেই প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম’। এরই ধারাবাহিকতায় কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় চন্দ্রঘোনা খ্রিস্টান কুষ্ঠ হাসপাতাল চত্বরের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল ইসলাম পারভেজের সভাপতিত্বে এবং সমন্বয় কমিটির আহ্বায়ক কলিম উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মো. কবির হোসেন, প্রধান শিক্ষক ও উপদেষ্টা ফজলুল করিম, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, শিক্ষক মো. ফারুক এবং নয়ন সরকার।

বক্তারা বলেন, আর্থিক সংকটের কারণে দেশের কোনো শিশুই যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, এই শিক্ষাসামগ্রী তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার পথকে আরও সুগম করবে।

‎এ সময় সংগঠনের সদস্য ইস্পাত আহমেদ, মো. জিহাদ, সাকিন বড়ুয়া লিখন, সাখাওয়াত হোসেন ও সাজ্জাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

অসহায় শিক্ষার্থীদের পাশে ‘দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম’ ‎

প্রকাশিত: ১২:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬