শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

৫৫ বছরেও কাপ্তাইয়ে নেই মডেল কবরস্থান ‎১৬ হাজার মানুষের শেষ বিদায়ের জন্য আধুনিক কবরস্থানের দাবি ‎

রাঙামাটির কাপ্তাই উপজেলায় দীর্ঘ ৫৫ বছরেও একটি পরিকল্পিত ও আধুনিক মডেল কবরস্থান গড়ে ওঠেনি। উপজেলার প্রায় ১৬ হাজার মানুষের বসবাসের এই এলাকায় মুসলমানদের শেষ বিদায়ের স্থান হিসেবে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল মডেল কবরস্থান প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

‎এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকারের কাছে দ্রুত একটি মডেল কবরস্থান প্রতিষ্ঠার আবেদন জানিয়েছেন ৪নং ইউনিয়ন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমদ, কাপ্তাই সিএনজি চালক সমিতির সভাপতি ও ৪নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমান আলী এবং কাপ্তাই সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক দিদার আলম।

‎স্থানীয়রা জানান, বর্তমানে কাপ্তাইয়ের বিদ্যমান কবরস্থানটি অপরিকল্পিত ও এলোমেলো অবস্থায় রয়েছে। পর্যাপ্ত জায়গা, সীমানা নির্ধারণ, চলাচলের ব্যবস্থা, পানি ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে মৃত ব্যক্তিদের দাফন করতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। দীর্ঘদিন ধরে একটি আধুনিক মডেল কবরস্থানের দাবি জানিয়ে আসলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমদ বলেন, কাপ্তাইয়ে দীর্ঘ ৫৫ বছর ধরে মানুষ বসবাস করছে। প্রায় ১৬ হাজার মানুষের এই এলাকায় একটি পরিকল্পিত মডেল কবরস্থান থাকা অত্যন্ত জরুরি। একজন মুসলমানের জীবনের শেষ বিদায়ের স্থান হলো কবরস্থান। তাই সরকারের কাছে আমাদের জোর দাবি—কাপ্তাইয়ে দ্রুত একটি মডেল কবরস্থান প্রতিষ্ঠা করা হোক।

সিএনজি চালক সমিতির সভাপতি ও ৪নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমান আলী বলেন, মানুষ জীবিত অবস্থায় অনেক সুযোগ-সুবিধা পায়, কিন্তু মৃত্যুর পর শেষ ঠিকানাটিও যেন সম্মানজনক হয়—এটাই আমাদের প্রত্যাশা। বর্তমান কবরস্থানটি সুশৃঙ্খল নয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

‎কাপ্তাই সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক দিদার আলম বলেন, মানুষ কোটি কোটি টাকার সম্পদের মালিক হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সবাইকে সাড়ে তিন হাত মাটির নিচে যেতে হবে। তাই মুসলমানদের শেষ বিদায়ের স্থান কবরস্থানটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত হওয়া প্রয়োজন। কাপ্তাইবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি মডেল কবরস্থান।

‎স্থানীয়দের দাবি, শুধু কবর দেওয়ার স্থান নয়—একটি মডেল কবরস্থানে সীমানাপ্রাচীর, হাঁটার রাস্তা, পর্যাপ্ত আলো, পানি, অজুখানা, মরদেহ গোসলের ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো নিশ্চিত করা হোক।

এলাকাবাসী আশা করছেন, তাদের দীর্ঘদিনের এই দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কাপ্তাইয়ে একটি আধুনিক ও পরিকল্পিত মডেল কবরস্থান প্রতিষ্ঠার উদ্যোগ নেবে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

৫৫ বছরেও কাপ্তাইয়ে নেই মডেল কবরস্থান ‎১৬ হাজার মানুষের শেষ বিদায়ের জন্য আধুনিক কবরস্থানের দাবি ‎

প্রকাশিত: ০১:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬