শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

রাঙামাটিতে পুলিশের এপিসি চলাচল: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন সড়কে হঠাৎ করে পুলিশের আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি (APC) চলাচলের দৃশ্য চোখে পড়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নানা কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব গাড়ির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ডালপালা মেলতে শুরু করে। তবে এসব গুজবে কান না দিয়ে দেশবাসীকে সচেতন থাকার জোরালো আহ্বান জানিয়েছে রাঙামাটি জেলা পুলিশ।

পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাঙামাটিতে বর্তমানে যে এপিসিগুলো চলাচল করছে, সেগুলো কোনো বিশেষ আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার জন্য বা স্থায়ীভাবে মোতায়েন করা হয়নি। মূলত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণ পরিকল্পনা অনুযায়ী আগামী ১৫ দিন রাঙামাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ ধরনের এপিসি চলাচল করবে এবং নির্ধারিত প্রশিক্ষণ পর্ব শেষ হওয়ার পর যানগুলো পুনরায় ঢাকায় ফিরে যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করতে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে। সাধারণ নাগরিকদের যেকোনো ভুয়া তথ্যের বিষয়ে সতর্ক থাকার এবং সঠিক তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
‎

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রাঙামাটিতে পুলিশের এপিসি চলাচল: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রকাশিত: ০২:২৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬