শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

‎‘ম্যাডাম’ না ডাকলে মেলে না চিকিৎসা! গুইমারা ইসলামিক মিশন কর্মকর্তার অপসারণের দাবিতে উত্তাল এলাকাবাসী

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় অবস্থিত ইসলামিক মিশনের প্রধান কর্মকর্তা মুনমুন সুলতানার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও চরম অসদাচরণের অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকাবাসী। সরকারি এই চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে ‘ম্যাডাম’ সম্বোধন না করায় বয়োজ্যেষ্ঠ ও সাধারণ রোগীদের অপমানিত হয়ে ফিরে যাওয়ার মতো ন্যক্কারজনক ঘটনাও ঘটছে। অবিলম্বে তাঁর সুষ্ঠু তদন্ত ও অপসারণের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় সচেতন মহল।

‎প্রধান অভিযোগসমূহ:‘ম্যাডাম’ না ডাকলেই চিকিৎসা অস্বীকার: স্থানীয় লুৎফর রহমান ও রহিমা খাতুন জানান, বয়সে বড় হওয়ায় এবং স্নেহের বশে তাকে ‘মা’ বা ‘আপা’ ডাকার কারণে তাদের সেবা না দিয়ে কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে,গরিব ও অসহায় রোগীদের একটি সরকারি টিকিটের পরিবর্তে একাধিক টিকিট কিনতে বাধ্য করা এবং কর্মচারীদের সঙ্গে নিয়মিত অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত গুচ্ছগ্রামের ৩০-৪০ বছরের পুরোনো চলাচলের রাস্তা বন্ধের উদ্যোগ নেওয়া এবং ইতিপূর্বে বাসিন্দাদের কলাবাগান কেটে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে, রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মানুষকে হেনস্তা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এছাড়া একই প্রতিষ্ঠানে স্বামী-স্ত্রীর দীর্ঘমেয়াদী অবস্থান ও স্বামীর নিয়মিত অফিস না করার বিষয়টিও খতিয়ে দেখার দাবি জানিয়েছে জনগণ।

‎এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মুনমুন সুলতানা জানান, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া কোনো বক্তব্য দেবেন না এবং নিউজ নিয়ে তার কোনো মাথাব্যথা নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুইমara উপজেলা নির্বাহী অফিসার মিশকাতুল তামান্না জানিয়েছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর হুঁশিয়ারি, দ্রুত এই অনিয়মের বিচার ও অভিযুক্তের অপসারণ না করা হলে কঠোর আন্দোলন ও মানববন্ধনের মতো কর্মসূচি ঘোষণা করা হবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

‎‘ম্যাডাম’ না ডাকলে মেলে না চিকিৎসা! গুইমারা ইসলামিক মিশন কর্মকর্তার অপসারণের দাবিতে উত্তাল এলাকাবাসী

প্রকাশিত: ০২:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬