শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৮৬১ রোগী ‎

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক মহতী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে সর্বমোট ৮৬১ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আয়োজিত এ চিকিৎসাসেবা কার্যক্রমে সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। যোগাযোগ ও ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে যেসব এলাকার জনসাধারণের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণ তুলনামূলকভাবে কঠিন, খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ বিভিন্ন জোনের ব্যবস্থাপনায় সেসব প্রত্যন্ত ও দুর্গম এলাকার রোগীদের হাসপাতালে নিয়ে আসার বিশেষ ব্যবস্থা করা হয়।

‎চিকিৎসা নিতে আসা স্থানীয় বাঙালি ও অ-বাঙালি রোগীরা জানান, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে সবসময় চাইলেও জেলা সদরে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া তাঁদের পক্ষে সম্ভব হয় না। সেনাবাহিনীর এই আয়োজনে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন।

‎পার্বত্য অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যগত দুর্ভোগ লাঘব এবং স্থানীয় পর্যায়ে সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৮৬১ রোগী ‎

প্রকাশিত: ০২:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬