শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

মানিকছড়ি উপজেলা পরিদর্শন ও উন্নয়নমূলক কাজ পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক আনোয়ার শাদাত

খাগড়াছড়ির জেলা প্রশাসক জনাব আনোয়ার শাদাত আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মানিকছড়ি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর এবং চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

সফরকালে তিনি প্রথমে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রমের গতিশীলতা ও সেবার মান খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন শেষে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে তিনি সেখানে একটি বৃক্ষরোপণ করেন।

পরবর্তীতে তিনি মানিকছড়ি সদর ইউনিয়নের জামতল এলাকায় ব্রিক সলিং রাস্তার নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। কাজের মান সন্তোষজনক রাখতে ঠিকাদারি প্রতিষ্ঠান ও তদারকি কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা দেন তিনি।

‎পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের এই আকস্মিক ও উন্নয়নমুখী পরিদর্শনে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

মানিকছড়ি উপজেলা পরিদর্শন ও উন্নয়নমূলক কাজ পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক আনোয়ার শাদাত

প্রকাশিত: ০৫:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬