শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

ইউনিয়ন পরিষদ নির্বাচন: সুখে-দুঃখে মানুষের পাশে থাকার প্রত্যয়ে আলোচনায় ইব্রাহিম হাবিব মিলু

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনীতিতে জোর আলোচনায় রয়েছেন তরুণ ও জনপ্রিয় মুখ ইব্রাহিম হাবিব মিলু। দীর্ঘদিন ধরে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি স্থানীয় ভোটারদের মাঝে বেশ পরিচিতি লাভ করেছেন।

‎ছাত্রজীবন থেকেই সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ইব্রাহিম হাবিব মিলু বরাবরই মানুষের কল্যাণে কাজ করে আসছেন। বর্তমানে তিনি কাপ্তাই উপজেলা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সংকট ও প্রয়োজনের মুহূর্তে তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়ানোর কারণে সাধারণ মানুষের একটি বড় অংশের আস্থা অর্জন করেছেন এই তরুণ নেতা।

‎স্থানীয় ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং তাঁদের সমস্যার কথা শুনে তা সমাধানের চেষ্টা করায় স্থানীয়দের মাঝে তাঁর প্রতি দিন দিন আগ্রহ বাড়ছে। তরুণ এই প্রার্থীর অনুসারীদের প্রত্যাশা, চেয়ারম্যান পদে নির্বাচিত হলে তিনি চন্দ্রঘোনা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

ইউনিয়ন পরিষদ নির্বাচন: সুখে-দুঃখে মানুষের পাশে থাকার প্রত্যয়ে আলোচনায় ইব্রাহিম হাবিব মিলু

প্রকাশিত: ০১:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬