শিরোনামঃ
Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা Logo শহরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ Logo পূজার বিরতি শেষে কাল থেকে আবারো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ

থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে: বিজিবি’র দ্রুত উদ্ধারে প্রাণ বাঁচলো ৫ জনের, নিহত ২

বান্দরবানের থানচি উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী একটি চান্দের গাড়ি গভীর খাদে পড়ে ২ জন পর্যটক নিহত হয়েছেন। তবে বিজিবি সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে অলৌকিকভাবে বেঁচে গেছেন গুরুতর আহত অপর ৫ জন পর্যটক।
‎
‎আজ ০৫ অক্টোবর ২০২৬ (সোমবার) বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে থানচি উপজেলার দুর্গম ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
‎প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, পর্যটকদের বহনকারী চান্দের গাড়িটি পাহাড়ি বক্রপথে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ২ জন পর্যটক প্রাণ হারান এবং অপর ৫ জন গুরুতর আহত হয়ে খাদে আটকা পড়েন।
‎
‎দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মানবিক দায়িত্ববোধ ও সাহসিকতার পরিচয় দেয় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের টহল দল। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। তীব্র প্রতিকূলতার মধ্যেও তারা দ্রুত আহত ৫ জনকে গভীর খাদ থেকে উদ্ধার করে জীবনরক্ষাকারী প্রাথমিক সহায়তা প্রদান করেন এবং দ্রুত উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
‎
‎এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ২ জনের মরদেহ ও সার্বিক আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করতে থানচি থানাকে অবহিত করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের বিপদে-আপদে বরাবরের মতোই বিজিবি’র এই দ্রুত ও মানবিক ভূমিকা স্থানীয় ও পর্যটকদের মাঝে ব্যাপক প্রশংসার কুঁড়িয়েছে।
‎
জনপ্রিয় সংবাদ

সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক

থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে: বিজিবি’র দ্রুত উদ্ধারে প্রাণ বাঁচলো ৫ জনের, নিহত ২

প্রকাশিত: ০৩:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬