শিরোনামঃ
Logo উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা Logo খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে পিসিপি’র বিক্ষোভ: আগামীকাল খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আধাবেলা সড়ক অবরোধের ডাক Logo সাজেকে হামলা ও ভাঙচুর: শনিবারে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক-নৌপথ অবরোধের ডাক Logo ৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা Logo সাজেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা সিএইচটি সম্প্রীতি জোটের Logo চট্টগ্রামে ধারালো অস্ত্রসহ ধরা পড়ল ছিনতাইকারী ‘চেগা রাসেল’ ও তার সহযোগীরা Logo পাহাড়ে সম্প্রীতির বার্তা: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো সাড়ে ৭ শতাধিক মানুষ Logo কর্ণফুলীতে প্রতিমা বিসর্জন: আনন্দ ও চোখের জলে কাপ্তাইয়ে দুর্গোৎসবের সাঙ্গ Logo বিভাজনের বরফ গলিয়ে দেবিদ্বারে বিএনপির যৌথ পূজা পরিদর্শন: ঐক্যের সুবাতাস Logo সড়ক ও নৌপথে জীবন বাঁচাতে নামল ‘নিরাপদ যাত্রা’: রাঙামাটিতে সচেতনতার বার্তা

পানছড়ি সীমান্তে ৩ বিজিবির অভিযান: এসএমজি, ১০০ রাউন্ড গুলি ও মোবাইল উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক পাহারা ও সফল অভিযানে উদ্ধার হয়েছে ভারী আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতের এ অভিযানে একটি ৭.৬২ মি.মি. এসএমজি, ১০০ রাউন্ড তাজা গুলি এবং ২টি বাটন মোবাইল উদ্ধার করেছে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) বিজিবি সদস্যরা।
‎
‎​স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, ঘটনার দিন রাতে পানছড়ি ব্যাটালিয়নের আওতাধীন বৌদ্ধমনিপাড়া বিওপির একটি বিশেষ টহলদল নায়েব সুবেদার মোঃ এমদাদুল হকের নেতৃত্বে কচুছড়িমুখ পাড়া এলাকায় দায়িত্বরত ছিল। রাত ৮টা ১৫ মিনিটের দিকে ভারতের সীমান্ত দিক থেকে ১০-১২ জনের একটি সশস্ত্র দলকে কাঁধে ব্যাগ নিয়ে পাহাড় গড়িয়ে নিচের রাস্তার দিকে নামতে দেখে টহলদল।
‎
‎​সশস্ত্র দলের সন্দেহজনক তৎপরতা টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলামকে জানানো হয়। অধিনায়কের দ্রুত নির্দেশনায় বিজিবি সদস্যরা সশস্ত্র দলটি লক্ষ্য করে থামার সংকেত দেয়। বিজিবির উপস্থিতিতে বিচলিত হয়ে বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে অস্ত্রধারীরা নিজেদের সঙ্গে থাকা ব্যাগ ও মালামাল ফেলে রাতের আঁধারে গহীন জঙ্গলে আত্মগোপন করে।
‎
‎​পরবর্তীতে বিজিবি সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি ৭.৬২ মি.মি. এসএমজি (SMG), ১০০ রাউন্ড তাজা গুলি এবং ২টি বাটন মোবাইল উদ্ধার করে।
‎
‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পানছড়ি থানায় হস্তান্তরের কাজ চলছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অস্ত্র পাচার, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে বিজিবি সর্বদা প্রস্তুত ও জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে।
জনপ্রিয় সংবাদ

উত্তপ্ত খাগড়াছড়ি: পিসিপির অবরোধে গভীর রাতে গাছ কেটে সড়ক ব্লক, অচল যোগাযোগব্যবস্থা

পানছড়ি সীমান্তে ৩ বিজিবির অভিযান: এসএমজি, ১০০ রাউন্ড গুলি ও মোবাইল উদ্ধার

প্রকাশিত: ০৩:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬