খাগড়াছড়ির পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করছেন বিশিষ্ট সমাজসেবক মিস হালিমা বেগম।
পানছড়ি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী এই নেত্রী দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার পাশাপাশি রাজপথে রাজকীয় উপস্থিতি ও তৃণমূলে মজবুত ভিত্তির কারণে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে তাঁর বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে এলাকায় হালিমা বেগমের সুখ্যাতি রয়েছে। সাম্প্রতিক ভয়াবহ পানিবন্দী পরিস্থিতি সহ নানা প্রাকৃতিক দুর্যোগে তিনি ব্যক্তিগত উদ্যোগে ত্রাণসামগ্রী নিয়ে দুর্গত মানুষের দুয়ার দুয়ারে পৌঁছে গেছেন। পাশাপাশি অবহেলিত ও দরিদ্র শিক্ষার্থীদের পরালেখার খরচ চালানোসহ যেকোনো সংকটে স্থানীয়দের পাশে বাড়িয়ে দিয়েছেন ভরসার হাত।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে হালিমা বেগম বলেন, “রাজনীতি ও পদ-পদবি আমার কাছে কেবলই মানুষের সেবা করার মাধ্যম। আমি প্রতিনিয়ত পানছড়ির সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনে সংরক্ষিত ওয়ার্ডের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, নারী অধিকার প্রতিষ্ঠা ও অনগ্রসর মানুষের অধিকার আদায়ে অফিসিয়ালি কাজ করতে চাই। এজন্য আমার দলীয় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার সর্বস্তরের জনসাধারণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।




















