শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
নানিয়ারচরে বিএনপির উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ: মুখে হাসি ফুটল ৮০ পরিবারের

অসহায়দের পাশে উপজেলা বিএনপি সভাপতি নুরুজ্জামান

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে রাঙামাটির নানিয়ারচরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান। তার ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ও ঘিলাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি এসব ঈদবস্ত্র (শাড়ি ও লুঙ্গি) তুলে দেন। নানিয়ারচরের দুর্গম ও অবহেলিত এলাকার প্রায় ৮০টি পরিবারের সদস্যরা এই উপহার গ্রহণ করেন।

উপহার বিতরণকালে মো. নুরুজ্জামান বলেন, উৎসবের আনন্দ সবার জন্য। একজন মানুষ হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এলাকার দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে। ভবিষ্যতে এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:মো. ফারুক হাওলাদার, সাধারণ সম্পাদক, নানিয়ারচর উপজেলা বিএনপি, মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক, মো. হানিফ মীর ও মো. বাবুল, যুবদল নেতা,বিলকিস বেগম, নেত্রী, মহিলা দল।

ঈদ উপলক্ষে নতুন কাপড় পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। বুড়িঘাটের এক বৃদ্ধা বলেন, “ঈদের আগে নতুন কাপড় পাওয়ায় আমাদের অনেক উপকার হলো। আমাদের কথা মনে রাখায় আমরা খুশি।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নানিয়ারচরে বিএনপির উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ: মুখে হাসি ফুটল ৮০ পরিবারের

অসহায়দের পাশে উপজেলা বিএনপি সভাপতি নুরুজ্জামান

প্রকাশিত: ১২:৩৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬