শিরোনামঃ
Logo রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি Logo কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে স্বাস্থ্য ক্যাম্প, সেবা নিলেন ১৫০ জন Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন সদস্যবৃন্দ ও সুধীজনদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) রাঙ্গামাটি শহরের বনরূপা ইসলামিক সেন্টার মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সেক্রেটারি ইরফানুল হকের সঞ্চালনায় এবং জেলা সভাপতি রবিউল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মোহাম্মদ মনছুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা তোফায়েল আহমেদ, জেলা অফিস সম্পাদক মো. কনজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম এবং জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. রহমতউল্লাহ।

এছাড়াও অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রশিবিরের বর্তমান ও প্রাক্তন দায়িত্বশীলগণ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা পবিত্র মাহে রমাদানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমাদান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাস মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ইসলামী আদর্শে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬