শিরোনামঃ
Logo রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি Logo কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে স্বাস্থ্য ক্যাম্প, সেবা নিলেন ১৫০ জন Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের
বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে ঈদ উপহার

বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ।

বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এলাকার অসহায়, দুস্থ্য ও হত-দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ, পোষাক ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি।

নানিয়ারচর জোন সূত্রে জানা যায়, পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি’র উদ্যোগে ৩০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, ১০টি পরিবারের সদস্যকে ঈদের পোষাক ও অসুস্থ ১ব্যাক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।

এবিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে ও সেনাবাহিনীর এ ধরণের মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান এই সেনা কর্মকর্তা।

এদিকে নানিয়ারচর জোনের এমন মহতি উদ্যোগ কে স্বাগত জানিয়েছে স্থানীয় জনগন। পিছিয়ে পড়া পাহাড়ি অঞ্চলে আগামীতে ও বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ আশা করেন তারা। সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় তারা অত্যন্ত আনন্দিত বলে জানান।ঈদ উপহার সামগ্রী বিতরণকালে নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম সহ অন্যান্য সেনা অফিসার, সেনা সদস্য ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি

বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে ঈদ উপহার

বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ।

প্রকাশিত: ০১:২৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬