শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই স্বাধীনতার মূল লক্ষ্য: জেলা আমীর আব্দুল আলীম

রাঙ্গামাটিতে পৌরসভা জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে রাঙ্গামাটিতে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে রাঙ্গামাটি পৌরসভা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টায় বনরূপাস্থ পৌরসভা হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌরসভা আমীর মাইনুদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার আমীর আব্দুল আলীম।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলীম বলেন, “স্বাধীনতার প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাঝে। যেখানে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সুশাসন নিশ্চিত হবে। ১৯৭১ সালের ২৫শে মার্চের সেই ভয়াল কালোরাত আমাদের ইতিহাসের এক শোকাবহ অধ্যায়। সেই আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
আব্দুস সালাম: সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাঙ্গামাটি জেলা,ফয়েজ আহমাদ: সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, কুমিল্লা মহানগর,এডভোকেট রহমতুল্লাহ: এসিস্ট্যান্ট সেক্রেটারি, রাঙ্গামাটি পৌরসভা জামায়াত,জাহিদুল ইসলাম: অর্থ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাঙ্গামাটি জেলা।

বক্তারা তাদের বক্তব্যে স্বাধীনতার চেতনা ও ত্যাগের মহিমা তুলে ধরে বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে শোষণমুক্ত ও ইনসাফ কায়েমের কোনো বিকল্প নেই। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি এবং স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ, সাধারণ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই স্বাধীনতার মূল লক্ষ্য: জেলা আমীর আব্দুল আলীম

রাঙ্গামাটিতে পৌরসভা জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত: ০৫:২৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬