শিরোনামঃ
Logo পাহাড়জুড়ে উৎসবের আমেজ ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি Logo দেবিদ্বারে চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন Logo দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার Logo ৫৫ লাখ পরিবারে স্বস্তি ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে সরকার Logo পদোন্নতি শুধু মর্যাদা নয়, এটি দায়িত্বের প্রতীক-রাঙ্গামাটির পুলিশ সুপার Logo রাঙামাটিতে আধুনিক চক্ষু চিকিৎসার নতুন দিগন্ত জেনারেল হাসপাতালে অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি নেতৃত্বে মাঠের সংগঠকরা, জাগছে পাহাড়ের ক্রীড়াঙ্গন Logo রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩ Logo খাগড়াছড়ি পিসিএনপি’র ‘অবৈধ’ কমিটি নিয়ে বিভ্রান্তি না হওয়ার আহ্বান: লোকমান-মাসুম কমিটিই বৈধ Logo সাংস্কৃতিক জাগরণে লক্ষ্মীছড়ি জোন-সংগীত বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম উপহার
নিরাপদ শৈশব নিশ্চিত করতে এবং মানবিক সেবায় অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী

অগ্নিদগ্ধ শিশু নিশনার পাশে আবারও লক্ষ্মীছড়ি জোন: উন্নত চিকিৎসায় দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা

ভয়াল অগ্নিকাণ্ডে দগ্ধ আট বছরের শিশু নিশনা চাকমার জীবন বাঁচাতে আবারও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন (গুইমারা রিজিয়ন)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিশনার উন্নত ও দীর্ঘমেয়াদী চিকিৎসার খরচ মেটাতে গতকাল ২৮ মার্চ ২০২৬ তারিখে দ্বিতীয় দফায় এই আর্থিক অনুদান প্রদান করা হয়।

উল্লেখ্য, লক্ষ্মীছড়ি জোনের বার্মাছড়ি এলাকার কান্দব পাড়ায় এক আকস্মিক অগ্নিকাণ্ডে গুরুতরভাবে দগ্ধ হয় শিশু নিশনা চাকমা। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রথম দফায় জোনের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছিল।

দীর্ঘদিন চিকিৎসায় নিশনার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও অগ্নিদগ্ধ হওয়ার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তার সাধারণ পরিবারের পক্ষে এই বিশাল ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। বিষয়টি অনুধাবন করে মানবিক জোন হিসেবে পরিচিত লক্ষ্মীছড়ি জোন কর্তৃপক্ষ নিশনার পরিবারের হাতে পুনরায় আর্থিক সহায়তা তুলে দেয়, যাতে টাকার অভাবে তার চিকিৎসা থমকে না যায়।

আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সেনাবাহিনী ভবিষ্যতে এ ধরনের দুঃখজনক দুর্ঘটনা এড়াতে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আগুন ব্যবহারে সতর্ক থাকতে অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। লক্ষ্মীছড়ি জোন কর্তৃপক্ষ জানায়, “বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে আছে। জনগণের কল্যাণে এবং যেকোনো মানবিক সংকটে আমাদের এই সহায়তার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পাহাড়জুড়ে উৎসবের আমেজ ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

নিরাপদ শৈশব নিশ্চিত করতে এবং মানবিক সেবায় অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী

অগ্নিদগ্ধ শিশু নিশনার পাশে আবারও লক্ষ্মীছড়ি জোন: উন্নত চিকিৎসায় দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা

প্রকাশিত: ১২:২৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬