শিরোনামঃ
Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার Logo মাটিরাঙ্গায় দুই হোটেলে আশিয়ান অভিযান: পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা
পরিচয় শনাক্তে সিআইডির সহায়তা; মৃত্যুর রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ

খাগড়াছড়িতে পর্যটন মোটেল সংলগ্ন জঙ্গলে মিলল অজ্ঞাত লাশ: চাঞ্চল্য!

খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্র চেঙ্গী ব্রিজ সংলগ্ন পর্যটন মোটেল এলাকার একটি জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জঙ্গল এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত ব্যক্তিকে আগে এলাকায় মাঝে মাঝে দেখা যেত এবং তিনি কিছুটা ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার নাম বা পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ।

খবর পাওয়ার সাথে সাথেই খাগড়াছড়ি সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন গণমাধ্যমকে জানান: আমরা বিষয়টিকে গুরুত্বের সাথে তদন্ত করছি। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় নিশ্চিত করতে সিআইডির ফরেনসিক টিম ও ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে।

এটি কোনো স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়।

এই ঘটনার পর থেকে পর্যটন মোটেল সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে কিছুটা আতঙ্ক ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্তের স্বার্থে আশপাশের সিসিটিভি ফুটেজ ও তথ্য উপাত্ত সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক

পরিচয় শনাক্তে সিআইডির সহায়তা; মৃত্যুর রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ

খাগড়াছড়িতে পর্যটন মোটেল সংলগ্ন জঙ্গলে মিলল অজ্ঞাত লাশ: চাঞ্চল্য!

প্রকাশিত: ০১:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬