শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
খেলাধুলাই রুখবে মাদক ও বিপথগামিতা

বাইশারীতে সম্প্রীতি জোটের ক্রীড়া সামগ্রী বিতরণ

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’। সোমবার (৬ এপ্রিল) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ফুটবল একাদশের খেলোয়াড়দের মাঝে সংগঠনের পক্ষ থেকে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

বাইশারীর স্থানীয় একটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে এসব উপহার তুলে দেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক। ক্রীড়া সরঞ্জাম হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় উদীয়মান ফুটবলাররা।

উপহার প্রদানকালে ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক বলেন,
তরুণ সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। মাঠের এই ক্রীড়া চর্চা পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের যুবকদের মাঝে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে। সিএইচটি সম্প্রীতি জোট পাহাড়ের মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও সংহতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নে সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দের এভাবে এগিয়ে আসা উচিত। এতে করে পাহাড়ের যুবসমাজ সুস্থ ধারার বিনোদনে উৎসাহিত হবে।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বার্তা প্রেরক উথোয়াই মে মারমাসহ ৮নং ওয়ার্ড ফুটবল একাদশের খেলোয়াড় ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

খেলাধুলাই রুখবে মাদক ও বিপথগামিতা

বাইশারীতে সম্প্রীতি জোটের ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৯:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬