শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

মানিকছড়িতে ৩ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ সেনাবাহিনীর ঝটিকা অভিযানে মূল অভিযুক্ত গ্রেপ্তার

খাগড়াছড়ির মানিকছড়িতে তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মো. সাব্বির (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি চৌকস দল উপজেলার জিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল বিকেলে জিয়ানগর এলাকায় নিজ বাড়ির উঠানে খেলছিল ৩ বছর বয়সী এক শিশু। অভিযোগ উঠেছে, প্রতিবেশী ইদ্রিস মিয়ার ছেলে সাব্বির শিশুটিকে কেক দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নেয়। সেখানে ভিডিও গেম দেখানোর ছলে শিশুটির শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এবং পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত সাব্বির এলাকা ছেড়ে গা-ঢাকা দেয়।

ঘটনার পর ভুক্তভোগী শিশুর পরিবার মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।
সেনাবাহিনীর নিরলস অভিযান পলাতক আসামিকে আইনের আওতায় আনতে মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোয়েন্দা তৎপরতা শুরু করে। টানা ২৪ ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর আজ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জিয়ানগর এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সেনাবাহিনী।

অভিযুক্ত মো. সাব্বির (১৮)কে জিয়ানগর থেকে আটকে করে মানিকছড়ি আর্মি ক্যাম্প (সিন্দুকছড়ি জোন) এর মধ্যমে মানিকছড়ি থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

জনমনে স্বস্তি ও প্রশংসা ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় জিয়ানগরসহ পুরো মানিকছড়িতে স্বস্তি নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই দ্রুত ও কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করছেন, এ ধরনের কঠোর ও দ্রুত পদক্ষেপ ভবিষ্যতে অপরাধ দমনে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে মাইলফলক হয়ে থাকবে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত সাব্বিরকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কোর্টের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন স্পষ্ট জানিয়েছে, অপরাধী যেই হোক, শান্তি-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

মানিকছড়িতে ৩ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ সেনাবাহিনীর ঝটিকা অভিযানে মূল অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশিত: ১০:০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬