শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
রাজস্থলীকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গোল্ডকাপের মুকুট জিতল লংগদু; প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করলেন মন্ত্রী দিপেন দেওয়ান

রাজস্থলীকে উড়িয়ে রাঙ্গামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

রাঙ্গামাটি জেলার স্কুল ফুটবলে নতুন ইতিহাস গড়ল লংগদু উপজেলার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজস্থলী উপজেলার তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বড় ব্যবধানে হারিয়ে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
ফাইনাল ম্যাচের চিত্র আজ রবিবার (১০ মে) সকালে রাঙ্গামাটি সদরের চিংহ্লামং মারি স্টেডিয়ামে টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠের লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে লংগদু উপজেলার প্রতিনিধি রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজস্থলী উপজেলা চ্যাম্পিয়ন তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে তারা শিরোপা নিশ্চিত করে। লংগদুর খুদে ফুটবলারদের গতির সামনে রাজস্থলী রক্ষণভাগ কার্যত অসহায় হয়ে পড়ে।

খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট দিপেন দেওয়ান। এসময় তিনি খুদে খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান,
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিন, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টু, বিএনপি নেত্রী মৈত্রী চাকমা প্রমূখ।

পুরো টুর্নামেন্টে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১৬টি গোল করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। লংগদু উপজেলার এই জয়ে এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, এই খুদে ফুটবলাররাই আগামীতে জাতীয় পর্যায়ে রাঙ্গামাটি জেলার সুনাম বয়ে আনবে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রাজস্থলীকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গোল্ডকাপের মুকুট জিতল লংগদু; প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করলেন মন্ত্রী দিপেন দেওয়ান

রাজস্থলীকে উড়িয়ে রাঙ্গামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত: ১১:৩৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬