শিরোনামঃ
Logo কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়: রাঙ্গামাটিতে পাহাড়ের শিক্ষার আলো ছড়াতে নতুন উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ সদস্য Logo পেশাদারিত্ব ও শৃঙ্খলার বার্তা: রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত Logo রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত: নতুন প্রজন্মকে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি
ওয়ান-ইলেভেন থেকে ৫ই আগস্ট—রাজপথের লড়াইয়ে অবিচল এক সেনানি

রামগড়ে আদর্শিক রাজনীতির ধ্রুবতারা সাইফুল ইসলাম ত্যাগ ও সাহসিকতার এক অনন্য উপাখ্যান

রাজনীতি যখন অনেকের কাছেই ক্ষমতার সিঁড়ি কিংবা ব্যক্তিস্বার্থ হাসিলের হাতিয়ার, ঠিক তখনই রামগড় উপজেলার রাজনৈতিক অঙ্গনে এক ব্যতিক্রমী ও উজ্জ্বল নাম মো. সাইফুল ইসলাম। ওয়ান-ইলেভেন পরবর্তী দুঃসময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত—যিনি প্রতিকূলতার মুখেও আদর্শের পতাকা হাতছাড়া করেননি।

বর্তমানে রামগড় উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সাইফুল ইসলাম কেবল নামেই নেতা নন, বরং মাঠের লড়াইয়ের এক নির্ভীক সৈনিক। ৫ই আগস্টের পট পরিবর্তনের আগে, যখন রাজনৈতিক পরিবেশ ছিল চরম সংকটময়, তখন জীবনের ঝুঁকি নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করে তিনি নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছিলেন।

ওয়ান-ইলেভেন পরবর্তী চরম অনিশ্চয়তার মাঝেও রাজপথ ছাড়েননি তিনি।পাহাড়ের জননেতা ওয়াদুদ ভূঁইয়ার প্রতিটি আন্দোলন-সংগ্রামে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি পর্যন্ত তার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।তৎকালীন সময়ের বাধা, চেকপোস্ট কিংবা রাজনৈতিক মামলা-হামলা কোনো কিছুই তাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি।

স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের মতে, সাইফুল ইসলামের সবচেয়ে বড় শক্তি হলো তার ব্যক্তিগত ও পেশাগত স্বচ্ছ ইমেজ। পদের মোহ তাকে কখনো গ্রাস করেনি; বরং দলের প্রয়োজনে জনমত গঠনে তিনি কাজ করেছেন নিঃস্বার্থভাবে। রামগড়ের তরুণ প্রজন্মের রাজনৈতিক কর্মীদের কাছে তিনি আজ এক বড় অনুপ্রেরণার উৎস।

রাজনীতির মাঠ যখন সুসময়ের বন্ধুতে ভরে যায়, তখন সাইফুল ইসলামের মতো ত্যাগী ও আদর্শবান নেতাদের মূল্যায়ন করা সময়ের দাবি। রামগড়ের সাধারণ মানুষের ভালোবাসা আর দোয়া সাথে নিয়ে আগামীর গণতান্ত্রিক আন্দোলনেও তিনি সামনের সারিতে থাকবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয় জনমানুষের।

জনপ্রিয় সংবাদ

কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়: রাঙ্গামাটিতে পাহাড়ের শিক্ষার আলো ছড়াতে নতুন উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ সদস্য

ওয়ান-ইলেভেন থেকে ৫ই আগস্ট—রাজপথের লড়াইয়ে অবিচল এক সেনানি

রামগড়ে আদর্শিক রাজনীতির ধ্রুবতারা সাইফুল ইসলাম ত্যাগ ও সাহসিকতার এক অনন্য উপাখ্যান

প্রকাশিত: ০৭:২৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬