শিরোনামঃ
Logo পেশাদারিত্ব ও শৃঙ্খলার বার্তা: রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত Logo রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত: নতুন প্রজন্মকে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক
সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ স্লোগানে ভোগান্তিমুক্ত ডিজিটাল সেবা দিতে মহালছড়িতে সচেতনতা সভা

স্মার্ট ভূমি সেবার বার্তা নিয়ে মহালছড়িতে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার জমকালো উদ্বোধন

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় মহালছড়ি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সকাল ১০টা ২০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে সাধারণ মানুষকে স্মার্ট ভূমি সেবা সম্পর্কে সচেতন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিসকাতুল তামান্না।জনসচেতনতামূলক সভায় বক্তারা বলেন, সনাতন পদ্ধতির জটিলতা কাটিয়ে বর্তমান অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি ও হয়রানি দূর হয়েছে। ডিজিটাল প্রযুক্তির কল্যাণে ভূমি সেবা এখন আরও স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব। বক্তারা সাধারণ মানুষকে কোনো প্রকার দালালের খপ্পরে না পড়ে সরাসরি সরকারি পোর্টাল ও ভূমি অফিস থেকে স্মার্ট সেবা গ্রহণের আহ্বান জানান।

১৯ মে থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। মেলা প্রাঙ্গণে স্থাপিত স্টলগুলো থেকে সাধারণ মানুষ ই-নামজারি (মিউটেশন), খতিয়ান উত্তোলন, অনলাইন ভূমি উন্নয়ন কর (দাখিলা) প্রদানসহ ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতার তাৎক্ষণিক তথ্য, পরামর্শ ও কারিগরি সহায়তা পাচ্ছেন।

অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ ভূমি সেবা গ্রহীতা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটি জানিয়েছে, তিন দিনব্যাপী এই মেলায় প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যার সরাসরি সমাধান ও ওয়ান-স্টপ সার্ভিস প্রদান করা হবে। ভূমি সংক্রান্ত সঠিক তথ্য জানতে উপজেলার সর্বস্তরের মানুষকে মেলা পরিদর্শনের অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পেশাদারিত্ব ও শৃঙ্খলার বার্তা: রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত

সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ স্লোগানে ভোগান্তিমুক্ত ডিজিটাল সেবা দিতে মহালছড়িতে সচেতনতা সভা

স্মার্ট ভূমি সেবার বার্তা নিয়ে মহালছড়িতে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার জমকালো উদ্বোধন

প্রকাশিত: ০২:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬