শিরোনামঃ
Logo রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি Logo কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে স্বাস্থ্য ক্যাম্প, সেবা নিলেন ১৫০ জন Logo দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ চিকিৎসায় সেবা পাচ্ছেন শতাধিক মানুষ Logo মানিকছড়ি মং রাজবাড়িতে জমে উঠেছে শতবর্ষী ‘সত্যবুদ্ধ মেলা’ Logo মানিকছড়িতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo পাহাড়ে স্বাবলম্বিতার নতুন আলো: মহালছড়ি সেনা জোনের প্রশিক্ষণ শেষে উপহার মিলল ছাগল ও হাঁস-মুরগি Logo খাগড়াছড়িতে সিএনজি তল্লাশিতে বিপন্ন তক্ষক উদ্ধার, আটক ২ Logo নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মহালছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াল সেনাবাহিনী: বরকলের বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান Logo বান্দরবানে অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে কড়া নির্দেশনা পুলিশ সুপারের
অধ্যবসায় ও কঠোর পরিশ্রমে স্বপ্ন জয়; পরিবার ও এলাকায় আনন্দের জোয়ার

রাঙ্গামাটির দুই কৃতি সন্তানের সাফল্য: আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেন মাইন উদ্দিন ও আবু তালেব

রাঙ্গামাটির দুই কৃতি সন্তান মোঃ মাইন উদ্দিন ও আবু তালেব বাংলাদেশ বার কাউন্সিলের (Bangladesh Bar Council) অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছেন। দীর্ঘ শিক্ষা জীবনের কঠোর পরিশ্রম ও একাগ্রতার এই সাফল্যে তাদের পরিবার, শিক্ষক এবং রাঙ্গামাটিসহ সমগ্র পার্বত্য চট্টগ্রামে আনন্দের জোয়ার বইছে।

রাঙ্গামাটির সন্তান ও কামাল উদ্দিনের পুত্র মোঃ মাইন উদ্দিনের শিক্ষাজীবনের প্রতিটি ধাপে ছিল মেধার স্বাক্ষর। তিনি রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে এইচএসসি ও স্নাতক (অনার্স) সম্পন্ন করেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি চট্টগ্রামের সরকারি মহসিন কলেজ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) এবং চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। সফলভাবে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এখন আইন পেশায় পদার্পণ করলেন।

অন্যদিকে, রাঙ্গামাটির সাবেক মেম্বার আব্দুর রহমানের পুত্র আবু তালেব এক উজ্জ্বল শিক্ষাজীবনের অধিকারী। তিনি মাইনীমুখ ইসলামী ফাজিল মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা শুরু করে আল আমিন ইসলামী ফাজিল মডেল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম—উভয় পরীক্ষায় জিপিএ-৫ (A+) পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রথম শ্রেণিতে আইন বিভাগে স্নাতক (অনার্স) এবং চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে প্রথম শ্রেণিতে এলএলএম (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। তার এই ধারাবাহিক সাফল্য স্থানীয় তরুণ শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণা।

দুই নবীন আইনজীবীর এই অর্জনে রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতি ও স্থানীয় আইনজীবী সমাজ তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তারা সততা, ন্যায় ও নিষ্ঠার সাথে আইন পেশায় নিয়োজিত থেকে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

নবীন এই দুই আইনজীবী তাদের সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং তাদের বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা ভবিষ্যতে সাধারণ মানুষের আইনি অধিকার নিশ্চিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে ড্রেনেজ সমস্যার ভিডিও ধারণে বাধা ও হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি

অধ্যবসায় ও কঠোর পরিশ্রমে স্বপ্ন জয়; পরিবার ও এলাকায় আনন্দের জোয়ার

রাঙ্গামাটির দুই কৃতি সন্তানের সাফল্য: আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেন মাইন উদ্দিন ও আবু তালেব

প্রকাশিত: ০৭:৫০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬