শিরোনামঃ
Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের উপস্থিতি; দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত

রাঙ্গামাটিতে জেলা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানের মহিমান্বিত তাৎপর্যকে ধারণ করে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাঙ্গামাটির দর্শনীয় স্থান পলওয়েল পার্কে এই আধ্যাত্মিক ও ভ্রাতৃত্বপূর্ণ মিলনমেলা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। এছাড়াও রাঙ্গামাটি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে অংশ নেন।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে পবিত্র রমজানের আত্মশুদ্ধিমূলক শিক্ষা হৃদয়ে ধারণ করে ন্যায়নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। একইসঙ্গে দেশবাসীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, রমজান আমাদের সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। পুলিশ বাহিনী জনগণের বন্ধু হিসেবে সর্বদা তাদের পাশে আছে এবং একটি নিরাপদ ও শান্তিময় রাঙ্গামাটি বিনির্মাণে আমরা বদ্ধপরিকর।
পরিশেষে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জনপ্রিয় সংবাদ

সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের উপস্থিতি; দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত

রাঙ্গামাটিতে জেলা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬