শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
টানা বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হস্তান্তর; উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক ক্ষনি রঞ্জন ত্রিপুরা।

গুইমারাতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে ত্রিপুরা ঐক্য পরিষদ, ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জরুরি খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের মনাজয় কার্বারী পাড়ায় অবস্থিত ‘সার্বজনীন কেন্দ্রীয় রাধা কৃষ্ণ মন্দির’ প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ-এর গুইমারা উপজেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ক্ষনি রঞ্জন ত্রিপুরা।
ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় এবং তাঁরই পক্ষ থেকে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। দূর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পাহাড়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন: সুধী রঞ্জন ত্রিপুরা (সভাপতি, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ, গুইমারা উপজেলা শাখা),সমীরণ ত্রিপুরা (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ, গুইমারা উপজেলা শাখা),এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ত্রিপুরা ঐক্য পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বন্যা কবলিত দুর্গম এলাকার মানুষ এই কঠিন সময়ে খাদ্য সহায়তা পেয়ে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

টানা বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হস্তান্তর; উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক ক্ষনি রঞ্জন ত্রিপুরা।

গুইমারাতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে ত্রিপুরা ঐক্য পরিষদ, ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৯:৩৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬