শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
উপজেলা প্রশাসনের আলোচনা সভায় বীরদের আত্মত্যাগের স্মৃতিচারণ; অংশ নিলেন জুলাই যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মহালছড়িতে শ্রদ্ধা ও ভালোবাসায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত: বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ

গভীর শ্রদ্ধা, ভালোবাসা আর স্মৃতিচারণের মধ্য দিয়ে খাগড়াছড়ির মহালছড়িতে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’। জুলাই আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুবর্না দে শম্পুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, ত্রিপিটক পাঠ এবং গীতা পাঠের মাধ্যমে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা মোঃ কামাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফানুল হক চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, জুলাইয়ের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তাঁদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়েই আজ আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চোহলাপ্রু চৌধুরী বলেন, একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করাই ছিল জুলাই আন্দোলনের মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই লক্ষ্য অর্জনে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মির্জা জহির,বন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম,মহালছড়ি প্রেসক্লাব সভাপতি দীপক সেন,জুলাই যোদ্ধা মোঃ কামাল হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের বিভীষিকাময় দিনগুলোর স্মৃতিচারণ করার পাশাপাশি শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি শেষ হয় একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

উপজেলা প্রশাসনের আলোচনা সভায় বীরদের আত্মত্যাগের স্মৃতিচারণ; অংশ নিলেন জুলাই যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মহালছড়িতে শ্রদ্ধা ও ভালোবাসায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত: বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ

প্রকাশিত: ০৩:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬