শিরোনামঃ
Logo মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ পালিত: শিশুর সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই Logo পার্বত্য চট্টগ্রামে জনকল্যাণমূলক উদ্যোগ: লক্ষীছড়িতে গর্ভবতী নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ প্রশিক্ষণ শুরু Logo অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান রাঙামাটি জামায়াতের Logo দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা প্রদান Logo পেঁপে বাগান ধ্বংস ও চাঁদাবাজির প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির বিক্ষোভ, জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo চাঁদার দাবিতে ৮০০ পেঁপে গাছ নিধন: পিসিএনপির তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি Logo দেশবরেণ্য সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকীতে সিআরএর দোয়া মাহফিল Logo পাহাড়ে রোমাঞ্চের করুণ পরিণতি: রুমায় মোটরসাইকেল খাদে পর্যটক নিহত ২ Logo খাগড়াছড়ির মহালছড়িতে ৫ হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা বেহাল: একটু সংস্কারের আকুতি ইউপি সদস্যের Logo রাঙামাটিতে সাঁড়াশি অভিযান: ১৪ মামলার পলাতক শীর্ষ আসামিসহ গ্রেপ্তার ৮, ইয়াবা ও চোরাই মোটরসাইকেল উদ্ধার
সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

চাঁদার দাবিতে ৮০০ পেঁপে গাছ নিধন: পিসিএনপির তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি

রাঙামাটিতে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ফলন্ত বাগান ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

রাঙামাটি শহরের উপকণ্ঠে চাঁদার দাবিতে একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০ ফলন্ত গাছ কেটে ফেলার ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। সংগঠনটি অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে বলে অভিযোগ করেছে পিসিএনপি।
শনিবার (১ আগস্ট ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল হামিদ রানা এবং মহাসচিব মোহাম্মদ সোলায়মান বলেন, ১০ লাখ টাকা চাঁদা দাবি পূরণ না হওয়ায় যেভাবে একটি ফলন্ত বাগান ধ্বংস করা হয়েছে, তা সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, পার্বত্য অঞ্চলে সক্রিয় সকল চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে কঠোর অভিযান চালাতে হবে। জনগণের রায়ে নবনির্বাচিত সরকারের কাছে বাঙালি ও পাহাড়ি সকল জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানান তারা।

পাশাপাশি, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ক্ষতিগ্রস্ত জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ পালিত: শিশুর সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই

সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

চাঁদার দাবিতে ৮০০ পেঁপে গাছ নিধন: পিসিএনপির তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি

প্রকাশিত: ০৯:৫৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬