শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুর্গম মরাটিলা এলাকায় অর্ধশতাধিক দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ এবং শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুর্গম মরাটিলা এলাকায় অর্ধশতাধিক দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ এবং শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।পাহাড়ি জনপদের দুর্গম এলাকায় আর্তমানবতার সেবায় আবারও এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার সকালে গুইমারা রিজিয়নের অধীনস্থ দুর্গম মরাটিলা এলাকায় সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে অর্ধশতাধিক অসহায়, দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মাইন চৌধুরী।

ত্রাণ বিতরণের পাশাপাশি মরাটিলা এলাকার প্রায় শতাধিক দুস্থ নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এই মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।

দুর্গম এলাকায় এমন মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন স্থানীয়রা। তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাটিরাঙ্গা জোন অধিনায়কসহ সংশ্লিষ্ট সকলের সাফল্য কামনা করেন।

এ বিষয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান (পিএসসি) বলেন, পাহাড়ে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান সত্যিই প্রশংসার দাবিদার। আর্তমানবতার সেবায় পাহাড়ের দুর্গম এলাকায় সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আজকের প্রতিবেদনে এ পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুর্গম মরাটিলা এলাকায় অর্ধশতাধিক দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ এবং শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা প্রদান

প্রকাশিত: ১২:৪৮:২০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬