শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ভারত থেকে বিদ্যুৎ-ডিজেল বন্ধের দাবির নিন্দা: দেশস্বার্থবিরোধী বললেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ‎

ভারতের রাজধানী দিল্লি থেকে কতিপয় চাকমা নেতার পক্ষ থেকে বাংলাদেশে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের যে দাবি জানানো হয়েছে, তাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট। জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক এই দাবিকে সরাসরি দেশস্বার্থবিরোধী ও বিশ্বাসঘাতকতামূলক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের সাধারণ জনগণের জীবনযাত্রা, অর্থনীতি, শিল্প, কৃষি এবং জাতীয় জ্বালানি নিরাপত্তাকে বিপন্ন করতে বিদেশের মাটিতে বসে এমন হীন প্রচেষ্টা চালানো অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য বা আঞ্চলিক দাবি থাকতেই পারে, তবে কোনো নাগরিক বা নেতার এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যার ফলে দেশের সাধারণ মানুষ জ্বালানি সংকটে পড়ে ও দুর্ভোগের শিকার হয়।

তিনি আরও স্পষ্ট করে বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এই অঞ্চলের মানুষের অধিকার ও নিরাপত্তার বিষয়টি দেশের সংবিধান, আইন এবং গণতান্ত্রিক কাঠামোর মাধ্যমেই সমাধান করতে হবে। কিন্তু বিদেশি শক্তির কাছে গিয়ে দেশের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ বা চাপ সৃষ্টির রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

‎তাই রাষ্ট্রবিরোধী এই ধরনের অপপ্রচার এবং দেশের স্বার্থ ক্ষুণ্ন করার যেকোনো প্রচেষ্টার বিষয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন সিএইচটি সম্প্রীতি জোটের নেতারা।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ভারত থেকে বিদ্যুৎ-ডিজেল বন্ধের দাবির নিন্দা: দেশস্বার্থবিরোধী বললেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ‎

প্রকাশিত: ০৩:২৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬